গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন

জনগণের সেবা দিতে ব্যর্থ র‍্যাবকে বাতিল করতে হবে

রাজশাহী ব্যুরো

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেছেন, জনগণের সেবা দিতে ব্যর্থ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ভয়াবহ সব ঘটনায় জড়িয়ে খুনি হিসেবে পরিচিত পেয়েছে। তাই এই বাহিনীকে সমাজে কোনোভাবেই রাখা ঠিক হবে না। তাই যত দ্রুত সম্ভব র‍্যাবকে বাতিল করতে হবে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর বোয়ালিয়া মডেল থানা সংলগ্ন লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যুসহ আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে ভুক্তভোগী গণজমায়েত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুলিশের কাজ পুলিশকে দিয়ে করানো উচিত মন্তব্য করে নূর খান লিটন বলেন, পুলিশের মধ্যে সেনাবাহিনীর অংশগ্রহণ নতুন করে সমস্যা তৈরি করেছে। তাই পুলিশের কাজ ওই বাহিনীকে দিয়েই করানো উচিত।

সামাজিক সংগঠন মায়ের ডাক‌‌‌ ও অধিকার-এর আয়োজনে গুম, জান ও জবান শীর্ষক এ গণজমায়েত অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের পরিবার তাদের স্বজনরা কিভাবে গুম হয়েছে সেই কাহিনীর বর্ণনা দেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। একই সাথে এসব গুম-খুনের সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন, রাবির আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার মাসুদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মায়ের ডাকের সদস্য সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৯ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

২১ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে