রাজশাহী ব্যুরো

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, অন্তবর্তীকালীন সরকার ভাবছে, বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল নয়। বিএনপি চাইলে ৫ আগষ্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো। কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না।
আজ রোববার দুপুর ২টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে, কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ ভারতকে খুশি করতে সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল। আর গেল বার আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিল।
সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবাসন বিষক সহ-সম্পাদক শফিকুল হক মিলন ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
মোহনপুর উপজেলা বিএনপির এই সম্মেলনে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন বিএনপি নেতা।a

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৮ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
২০ ঘণ্টা আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে