রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুর উপজেলায় পটল ক্ষেত থেকে শাহাবুল ইসলাম (৪২) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের একটি পটল ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহাবুল ইসলাম উপজেলার মোল্লাপুকুর গোপইল গ্রামের মৃত জেহের আলীর ছেলে। তিনি কেশরহাট পৌর সভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার কেশরহাট পৌরসভার মগরা বিলের একটি পটল ক্ষেতে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মরদের মুখে ফ্যাপড়া ছিল। এছাড়া প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহাবুল ইসলামের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট না। তবে মরদেহের পাশে বিষের বোতল পাওয়া গেছে। তার মুখে ফ্যাপরা দেখা গেছে। ধারণা করা হচ্ছে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, শাহাবুল পেশায় কৃষি কাজ করতেন। বিভিন্ন হাটে সবজি বিক্রি করতেন তিনি। তার রাজনৈতিক পদ পদবীর বিষয়টি পরিষ্কার না। এই ঘটনায় নিহত ছেলে বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন। এছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৫ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৬ ঘণ্টা আগে