বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর কমিটি গঠন

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী মহানগর শাখার কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমাম (তানিম)-কে আহ্বায়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া, রাজশাহী কলেজের শিক্ষার্থী হযরত আনাসকে সদস্যসচিব, একই কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এদিকে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির শিক্ষার্থী তরিকুল ইসলাম জুয়েলকে মুখ্য সংগঠক, নিউ গভমেন্ট ডিগ্রী কলেজের শিক্ষার্থী আনজুমান আরা আর্শিকে মুখপাত্র, একই কলেজের শিক্ষার্থী মবিনা আক্তার মিমকে সহ-মুখপাত্র করা হয়েছে। এই কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্যসচিব, ৭ জনকে সংগঠক ও ৮৩ জনকে সদস্য করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে