রাজশাহী ব্যুরো

রাজশাহীতে পূজা মণ্ডপের ফটকের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলার অভিযোগে দেল মোহাম্মদ (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৪টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দেল মোহাম্মদ (৬০) মোহনপুর উপজেলার জাহানাবাদ তশোপাড়া এলাকার লাহারের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ।
পুলিশ জানায়, পূজা মণ্ডপের জন্য নির্মিত ফটকের ব্যানার ও কাপড় ছিঁড়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন দেল মোহাম্মদকে ধাওয়া করে। পরে নগরীর আলুপট্টি মোড় এলাকায় ধরে পিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। ১০-১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা করা হয়। একপর্যায়ে তিনি তার নাম দেল মোহাম্মদ বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এসময় পূজা উদযাপন কমিটি ও স্থানীয় লোকজন তাকে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর হাতে তাকে তুলে দেন। পরে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদের উপস্থিতিতে মন্দির কমিটির নিকট লিখিত নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
ওসি মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেল মোহাম্মদকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ মস্তিস্কের মনে হয়নি। তার কথাবার্তা বেশ অসংলগ্ন মনে হচ্ছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোনো সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১২ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৪ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৪ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৫ ঘণ্টা আগে