রাজশাহী ব্যুরো

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছরের তুলনায় এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চলতি বছর এ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৬ শতাংশ। ২০২৩ সালে ছিল ৮৭ দশমিক ৮৯ শতাংশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. অলীউল আলম এ ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। ২ লাখ ২৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ৭৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ৮৭৭ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ২১ হাজার ৩৭৯ জন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর বোর্ডে ছাত্রের পাসের হার ৮৬ দশমিক ৭৮ শতাংশ ও ছাত্রীর পাসের হার ৯১ দশমিক ৯০ শতাংশ। এছাড়া, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১২ হাজার ৫৭৯ জন ছাত্র ও ১৫ হাজার ৪৯৫ জন ছাত্রী। অর্থাৎ পাশের হার, জিপিএ-৫ সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে মেয়েরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। তিনি বলেন, চলতি বছর বোর্ডের ৮ জেলায় ২ হাজার ৬৮৫ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ২৮৯ স্কুলের শিক্ষার্থীরা। তবে বোর্ডের দুইটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি। এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে তারতম্য হয়েছে। তবে এ বছর পাসের হার ও জিপিএ-৫ সবই বৃদ্ধি পেয়েছে। আর সবক্ষেত্রেই এগিয়ে আছে মেয়েরা।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৭ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১৯ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
২০ ঘণ্টা আগে