রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে বুধবার (১৮ ডিসেম্বর), যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজশাহী কালেক্টরেট মাঠে অনুষ্ঠিতব্য এই মেলায় ঢাকার ৭১টি, স্থানীয় ২টি এবং সরকারি ৮টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল থাকবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এবং রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এ বইমেলা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, সৃজনশীল প্রকাশকদের সহযোগিতায় ১৮ ডিসেম্বর বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হবে এবং ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে মেলা সকাল ১১টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। প্রায় ১০০টি স্টলের মধ্যে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য ৭৩টি, রাজশাহী বিভাগের প্রকাশকদের জন্য ২টি এবং সরকারি প্রতিষ্ঠানের জন্য ৮টি স্টল বরাদ্দ থাকবে। মেলায় স্থানীয় কবি, সাহিত্যিক ও প্রকাশকরা তাদের নিজস্ব প্রকাশনাগুলো প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মী, তথ্যকেন্দ্র, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, গণমাধ্যম এবং বৈষম্য বিরোধী স্টলসহ আরও বিশেষ স্টল বরাদ্দ থাকবে। এছাড়া ৫টি খাবারের স্টল এবং নারী উদ্যোক্তাদের জন্য ৩টি স্টল বরাদ্দ করা হয়েছে।
মেলায় বিভাগের ৮ জেলা থেকে আগত শিল্পকলা একাডেমির শিল্পীরা প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। পাশাপাশি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। মেলাকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন আলোচনাসভার আয়োজন করা হয়েছে, যেখানে বিষয়ভিত্তিক প্রবন্ধ পাঠ ও বিদগ্ধ আলোচনা অনুষ্ঠিত হবে। শিশু-কিশোরদের জন্য কুইজ, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও থাকবে।

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
১ দিন আগে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
১ দিন আগে
বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
১ দিন আগে