জীবন রক্ষা ও সম্পদ সুরক্ষায় অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান এখন সময়ের দাবি: রুয়েট উপাচার্য

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

প্রশিক্ষণে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের চারটি ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ছয়টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মহড়া পরিচালনা করেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম ও তার সহযোগী সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “রুয়েটে একাধিক ল্যাব ও আবাসিক হল রয়েছে, যেখানে মূল্যবান যন্ত্রপাতি ও সহস্রাধিক শিক্ষার্থী রয়েছেন। শর্টসার্কিট বা ভূমিকম্পের মতো দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই প্রশিক্ষণ সেই প্রস্তুতিরই অংশ।”

তিনি আরও বলেন, “অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় হাতে-কলমে প্রশিক্ষণ এখন সময়ের দাবি। শুধু তাত্ত্বিক নয়, বাস্তব পরিস্থিতিতে তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নেওয়াই সচেতন নাগরিকের পরিচয়। এ ধরনের মহড়া শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মানসিক দৃঢ়তা বাড়ায়।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, রোববার (১৩ জুলাই) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের চারটি বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে