নির্বাচনের আগে আইনশৃঙ্খলার উন্নতি নিশ্চিত করবে সরকার : উপ-প্রেস সচিব

রাজশাহী ব্যুরো

নির্বাচনের আগে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। আর কাউকেই ছাড় দেওয়া হবে না।অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ শনিবার সকাল বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ধীরে ধীরে সরকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রমাণ করে, পুলিশ তাদের দায়িত্ব পালনে সচেষ্ট।’

সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও আশ্বাস দেন তিনি। উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সেজন্য একজন নির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। সাংবাদিকদের প্রতি প্রশাসনের কোনো রাগ-অনুরাগ নেই।’

সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ে তিনি জানান, ‘গত এক বছরে বাংলাদেশ গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। সাংবাদিকদের নামে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কোনো গণমাধ্যম বন্ধ নয়, বরং নতুন চ্যানেল চালু হচ্ছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে