‘যারা জামায়াত নিষিদ্ধ করেছিল আজ তারাই নিষিদ্ধ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, যে ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্য এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। সেই জনআকাঙ্ক্ষা পূরণে জামায়াত-শিবিরকে আবারো ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহতায়ালা ও জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে আমরা রাজা না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ। এ জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোনো ত্যাগ ও কোরবানি দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, যতই উঁকিঝুঁকি মারুক, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আর কখনোই দেশে ফিরতে পারবে না। আগামীদিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।

স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে দুই কোটি ভুয়া ভোটার তৈরি করা হয়েছে দাবি করে রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান ভোটার তালিকার হালনাগাদ চলছে। ফ্যাসিবাদ সরকার দুই কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। তা অতি দ্রুত বাতিল করে নির্বাচন দিতে হবে। আপনারা জানেন ২০০৮ সাল থেকে ১৬ বছরে যেসব তরুণ যুবকেরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। একটি স্বচ্ছ নির্বাচন করতে চাইলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে।

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী মুর্তজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মো. শাহিনুর আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অন্যতম নেতা ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন, তাড়াশ উপজেলা জামায়াতে আমির খ ম সাকলাইন ও তাড়াশ পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবীব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে