বরেন্দ্র অঞ্চলে ধান চাষে পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি নিয়ে কর্মশালা

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বরেন্দ্র এলাকায় ধানচাষে পানির ব্যবহার সাশ্রয়ী করতে শুকনো "সেচ পদ্ধতির স্কেলিং" বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রাজশাহীর একটি হোটেলে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং টাফ্টস বিশ্ববিদ্যালয় যৌথ আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আব্দুর রশীদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান বলেন, কৃষিখাতের অন্যতম একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমডিএ। এছাড়া, সারাদেশের খাদ্যের যোগান বৃদ্ধির জন্যও পানি নিশ্চিত করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এডব্লিউডি পদ্ধতি পুরাতন হলেও সেচের পানি সাশ্রয়ের জন্য কার্যকরী একটি পদ্ধতি। প্রচলিত পদ্ধতির তুলনায় এ পদ্ধতিতে পানি সাশ্রয় হয়, জ্বালানি সাশ্রয় হয়, সেচ খরচ কমে, ফলন বেশী হয়, সর্বপরি এটি একটি পরিবেশবান্ধব পদ্ধতি। গবেষণা ফলাফলেও উঠে এসেছে বিএমডিএ'র অধিকাংশ গভীর নলকুপ হতে কৃষকরা প্রিপেইড মিটারের মাধ্যমে সিরিয়ালে একের পর এক সেচের পানি গ্রহণ করে থাকেন। সুতরাং সেখানে এডব্লিউডি পদ্ধতির প্রয়োগ খুবই কার্যকরী হবে। আমি এখানে যে কথাটা যোগ করতে চাই তা হলো প্রাকটিক্যালি এডব্লিউডি পদ্ধতি প্রয়োগ করা অবশ্যই অতি উত্তম, কেননা এটি পরিক্ষীত একটি পদ্ধতি।

তিনি আরও বলেন, বিএমডিএ তিন দশক ধরে স্কিমভূক্ত অনেক জমিতে পরীক্ষামুলকভাবে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করেছেন, নানাভাবে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। কৃষকরা বর্তমানে কম পানি গ্রহণে অনেকটা অভ্যস্ত। প্রিপেইড মিটারের কারণেও তারা বর্তমানে কম পানি গ্রহণ করে থাকেন। যার ফলে ১ কেজি ধান উৎপাদনে যেখানে ৩০০০ লিটার পানি ব্যবহৃত হত, বর্তমানে সেখানে ১২০০-১৫০০ লিটার পানি লাগে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ সহনীয় কার্যকরী এ প্রযুক্তি বরেন্দ্র অঞ্চলকেই সমৃদ্ধ করবে।

কর্মশালায় স্বাগত মন্তব্য ও পটভূমি আলোচনা করেন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. হুমনাথ ভান্ডারী। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সদস্য ও বিশেষজ্ঞ পুল অধ্যাপক ড. লুৎফুল হাসান, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক (শস্য) ডা. মো. আব্দুস সালাম ও রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. উম্মে সালমা।

কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. উজ্জয়ন্ত চক্রবর্তী এবং ডা. কাইল এমেরিক।

এছাড়াও কর্মশালায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষক, টিউবওয়েল অপারেটর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৪ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৭ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২০ ঘণ্টা আগে