রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের ১১তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সৈকতকে সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবি উস সানি স্বপনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। রোববার সন্ধ্যা ৬টায় ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে 'ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৪' এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি খালিদ মাহমুদ, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আরিফা খাতুন, দপ্তর সম্পাদক হিসেবে আবিদ হাসান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি শেখ সৈকত বলেন, “২০১৫ সালে প্রতিষ্ঠিত রাবি সায়েন্স ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে বিজ্ঞানের প্রচার, প্রসার ও গবেষণায় অনুপ্রেরণা জোগাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আশা করি নতুন কমিটি এই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।"
এসময় অন্যদের মধ্যে সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সায়েন্স ক্লাব বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে