বাগেরহাটে সাবেক তিন এমপিসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ১১

বাগেরহাটের সাবেক তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে বাগেরহাটের ফকিরহাট থানায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। বাগেরহাটের তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাত খানকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামীরা হলেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল, তার ছেলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাত খান, সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক আইনজীবী হেমায়েত উদ্দিন ভূঁইয়া, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর সকালে এই প্রতিবেদককে বলেন, গত বছরের ৪ আগষ্ট বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গোলচত্ত্বর এলাকায় আসামীরা জড়ো হয়ে ছাত্রজনতার উদ্দেশ্যে গুলি ও বোমা ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। শনিবার সকালে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার রফিকুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তি বাদী হয়ে বাগেরহাটের ফকিরহাট থানায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন। মামলাটি বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে। বাগেরহাটের তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাত খানকে ইতিমধ্যে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ বাগেরহাট আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে