রাজশাহী ব্যুরো

সারা দেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার প্রথম প্রহর থেকে দিনব্যাপী মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হয়।
সরেজমিনে দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে সোমবার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে, সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা পুলিশ লাইন্সে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর রাজশাহী কোর্ট শহীদ মিনারে ফুলি দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার।
আবার, সকাল ৭ টা ২০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
অন্যদিকে, বিএনপি-জামাতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনও নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করেছে। এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।
১ দিন আগে
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
২ দিন আগে
চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে