রাজশাহীতে ভোক্তার মহাপরিচালক

আমদানিগত ত্রুটির কারণে নিম্নমানের পেঁয়াজও কেনা হয়েছে উচ্চমূল্যে

রাজশাহী ব্যুরো

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, আমদানিগত ত্রুটি ও অব্যবস্থাপনার কারণে নিম্নমানের পেঁয়াজসহ বিভিন্ন পণ্যও উচ্চ দামে এলসি-এর মাধ্যমে আনতে হয়েছে। ফলে দ্রব্যমূল্য বাড়তির দিকে। তবে আসছে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আজ রোববার রাজশাহীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাগরিক হিসেবে ভোক্তাদের যে অধিকারগুলো থাকে তা সংরক্ষণ করে। যখন সমাজে ভোক্তাদের অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে তখন পৃথকভাবে সেটাকে প্রতিহত করার জন্য এ অধিদপ্তরের সৃষ্টি হয়েছে। ক্যা্বও নানাভাবে সহযোগিতা করছে।

ক্যাবের কেন্দ্রীয় সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১৯ ঘণ্টা আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে