রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিটকে গিয়ে আখবোঝাই ট্রলির নিচে পড়ে পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মীরগঞ্জ সাজির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন ফয়সাল ও নাসির। এ সময় মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখবোঝায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তবে এ ঘটনায় বাঘা থানায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।ট্রাকের ধাক্কায় ট্রলির নিচে পড়ে পিষ্ট, দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে