রাজশাহী চেম্বারের পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

রাজশাহী ব্যুরো

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 'অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে দাবি করে বর্তমান পর্ষদ ভেঙে দ্রুত নির্বাচনের দাবি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর হোটেল ওয়ারিশানের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা এ দাবি জানান।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সরকার পতনের পর রাজশাহী চেম্বারের বর্তমান পর্ষদ ব্যবসায়ীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজশাহীতে থাকা ৬০ থেকে ৭০ হাজার ব্যবসায়ী তাদের ট্রেড লাইসেন্স, পণ্য বিক্রিতে ভ্যাট-ট্যাক্সের জটিলতা নিরসনসহ স্থানীয়ভাবে অর্থনীতির চাকা সচলে বিনিয়োগ বাড়াতে অপারগ হয়ে পড়েছেন। তাই নিষ্ক্রিয় এই পরিষদের ভেঙে নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা ক্রমাগতভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে এখন পালিয়ে বেড়াচ্ছেন। ফলে রাজশাহী চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই যত দ্রুত সম্ভব চেম্বারের নির্বাচন দেওয়া জরুরি হয়ে পড়েছে।

সেকেন্দার আলী আরও বলেন, প্রায় ২০ বছর ধরে তফসিল ঘোষণা হলেও কখনো চেম্বারের নির্বাচন হয় না। প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয় না। তাই ভোট গ্রহণও হয় না। সব সময় অনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করেছে। এবার তাঁরা নির্বাচন চান। এ জন্য গত ১০ সেপ্টেম্বর তাঁরা বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি দিয়েছেন। দাবি পূরণ না হলে তাঁরা আবার ধারাবাহিক কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় রাজশাহীর ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে