রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

রিমান্ড শেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সাতদিনের রিমান্ড শেষে আরও দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় হেনরী-লাবু দম্পতিকে। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় হেনরী ও লাবুকে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদল কর্মী মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ। এ ঘটনায় গত ২২ আগস্ট নিহতদের পরিবারের পক্ষ থেকে সেই সময়ের এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সেই সময়ের জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করে তিনটি হত্যা মামলা করা হয়।

মামলার অন্যতম আসামি জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবুকে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২ অক্টোবর তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, হেনরী ও লাবুর নামে তিনটি হত্যা মামলা রয়েছে। একটি মামলায় সাতদিনের রিমান্ড শেষে কারাগারে তাদের পাঠানো হয়েছে। বাকি মামলাগুলোতেও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৪ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৫ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৬ ঘণ্টা আগে