চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফ'র গুলিতে আহত যুবক রামেকে ভর্তি

রাজশাহী ব্যুরো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ভোরে আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি হয়।

গুলিবিদ্ধ শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। তবে তার পরিবারের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের-৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে ফেনসিডিল আনতে যায়। এ সময় ভারতীয় বাহিনী বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে শহিদুল ইসলাম নামে একজন বুকে গুলিবিদ্ধ হয়। তখন সেখান থেকে বাকিরা পালিয়ে যায়। সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যান্তরে এ ঘটনাটি ঘটেছে।

তিনি আরও জানান, সেখান থেকে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি টর্চলাইট ও একটি হাঁসুয়া উদ্ধার করা হয়।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় আহত শহিদুল ইসলামকে শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে স্বজনরা রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি এই ওয়ার্ডেই চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, তার বুকের ডান পাশে গুলি লেগেছে। তার অস্ত্র প্রচারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে