কাটাখালী পৌরসভা নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহীর কাটাখালী পৌরসভার উপ-নির্বাচনের দুই দিন পরই নির্বাচিত মেয়র প্রার্থীর সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী আবু শামার চার সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে (১ মে) এ হামলার ঘটনা ঘটে।

গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন রাবেয়া সুলতানা মিতু। তিনি এই পৌরসভার বরখাস্তকৃত মেয়র আব্বাস আলীর সহধর্মিণী।

হামলায় আহতরা হলেন- কাটাখালী পৌরসভার সমসাদিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইয়াসিন আলী, তার ছোট ভাই মো. রায়হান, ভগ্নিপতি মো. ফয়সাল আলী এবং ইয়াসিনের খালাতো ভাই ওলি আহম্মেদ। হামলার ঘটনায় ভুক্তভোগী ইয়াসিন আলী ওই দিন রাতেই কাটাখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী রায়হান, মো. ফয়সাল আলী ও ওলি আহম্মেদ কাটাখালীর মাসকাটাদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে চটপটি খেতে যান। এসময় সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কাটাখালী পৌরসভার উপ-নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী মো. আবু শামার পক্ষে কাজ করায় নির্বাচিত মেয়র মোসা. রাকেয়া সুলতানা মিতু ও তার স্বামী সাবেক মেয়র মো. আব্বাস আলীর সমর্থক লিটন আলী, রুবেল আলী ও সাগর আলী তাদেরকে অকত্থ ভাষায় গালি দিতে থাকেন। ভুক্তভোগীরা নিষেধ করায় বিজয়ী প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

মারধরের বিষয়ে জানতে নির্বাচিত মেয়রের স্বামী মো. আব্বাস আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, ‘বুধবার রাতে একটি মারামারির ঘটনায় এক পক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। যতটুকু জানি, যারা মেরেছে তারা নির্বাচিত মেয়রের সমর্থক।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৮ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

২১ ঘণ্টা আগে