নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সংঘবদ্ধ ধর্ষণের পর ১৪ বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড সাজার আদেশ দিয়েছেন আদালত। ঘটনার আট বছর পর এলো মামলার রায়।
সোমবার (২৮ জুলাই) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন— অপু চন্দ্র সরকার (৩১), মামুন আকন্দ (৩৪) ও সুলতান মিয়া (৩১)। তারা জেলার সদর উপজেলার ঠাকুরাকোরা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরাকোনা পূর্বপাড়া এলাকার বাসিন্দা লালচাঁনের মেয়ে পান্না আক্তার প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে একই এলাকার অপু চন্দ্র সরকার, মামুন আকন্দ ও সুলতান মিয়া তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পাশের মাছের খামারের একটি ঘরে নিয়ে যান। সেখানে তারা ওই কিশোরীকে ধর্ষণ করেন।
বিষয়টি টের পেয়ে পান্না আক্তারের বাবা লালাচাঁন ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষকরা তাকে ভয়ভীতি দেখায়। পরে কিশোরীকে বাড়িতে নিয়ে গেলে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। পরদিন ৪ সেপ্টেম্বর ভোরে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর মেয়েটির মা আলপনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে মামলাটির রায় ঘোষণা করা হলো।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. নূরুল কবীর রুবেল, আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার ও অ্যাডভোকেট হামিদুল ইসলাম।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে