ডেস্ক, রাজনীতি ডটকম

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় শাহবাগ মোড় এলাকাকে তারা ‘শহিদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এ সময় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, আজ থেকে এই শাহবাগের নাম আমরা ‘শহিদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করলাম। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন রাজপথ থেকে সরবে না। প্রয়োজনে রাতেও শাহবাগের রাস্তাতেই থাকবেন বলে ঘোষণা দেন তিনি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। এখন সেখানে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় রিকশা নিয়ে যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল এসে পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের আরোহী গুলি করলে ওসমান হাদি গুলিবিদ্ধ হন।
প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়। এ মামলায় এখন পর্যন্ত প্রায় ১০ জনকে গ্রেপ্তার করলেও গুলি করা ব্যক্তিকে এখনো ধরতে পারেনি পুলিশ। তিনি দেশে রয়েছেন নাকি দেশের বাইরে পালিয়ে গেছেন, তা নিশ্চিত করে পুলিশ বলতে পারছে না।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে