সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সীমান্ত থেকে ২৪টি ডেটোনেটর তথা বোমা ফাটানোর যন্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো ছিল এসব ডেটোনেটর।
বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশে অস্থিতিশীলতা তৈরি ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য ডেটোনেটরগুলো আনা হয়েছিল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির অধীন মাইজহাটি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ডেটোনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। দেশে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকে এগুলো চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা হতে পারে।
২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত কড়া পাহারা রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে