পরিচালককে বের করে দিয়ে মাউশির কার্যালয়ে তালা

রাজশাহীর যুবদল-ছাত্রদলের সাবেক দুই নেতা বহিষ্কার

রাজশাহী ব্যুরো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণনাশের হুমকিসহ অফিস থেকে বের করে দিয়ে ভবনে ভবনে তালা ঝোলানোর অভিযোগে যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনে অবৈধভাবে তালা ঝুলানো এবং সরকারি কর্মকর্তা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহীর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে প্রাণনাশের হুমকি এবং তাকে অফিস থেকে বের করে দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদ ও তোরাব আলী পারভেজকে বিএনপির প্রাথমিক সব সদস্য পদ থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার বিকালে একদল তরুণ নিজেদের ‌'স্থানীয়' পরিচয় দিয়ে মাউশির আঞ্চলিক পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জীকে তার কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দেন। এবিষয়ে মাউশির মহাপরিচালকের সাথে কথা বলার জন্য মোবাইল ফোন হাতে নিয়ে ওই তরুণেরা তাকে বাধা দেন। চাপের মুখে অধ্যাপক ব্যানার্জী কার্যালয় থেকে বের হয়ে যান। এরপর ওই তরুণেরা কার্যালয়ে তালা দেন। পরে বিষয়টি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে জানান মাউশির আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জী।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন। এভাবে আইন হাতে তুলে নিয়ে কাউকে কার্যালয় থেকে বের করে দেওয়া হলে কোনো ছাড় দেওয়া যাবে না। পরে রাতেই দুই সাবেক নেতাকে বহিষ্কারের কথা জানায় মহানগর বিএনপি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে