ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে এক কর্মী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এরশাদ বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নজরুল ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক হিসেবে পরিচিত। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজার স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধে ছুরিকাঘাত করলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করা হয়।
এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে ধোবাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক। এ ঘটনায় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।
তবে ময়মনসিংহ-১(হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রাথমিকভাবে শুনেছি এটা তাদের পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা। কিন্তু এখন ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুলা ভাই এবং বোন জামাতা তাদের পাশাপাশি বাড়ি এবং তাদের নিয়ে আগে কোনো সমস্যা ছিল। যিনি মারছে তিনি আমাদের দলের আগে সমর্থক ছিলেন। তবে এটা যদি এরকম হয়ে থাকে, আমরা ব্যবস্থা নেব।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল-মামুন বলেন, শুনেছি বিএনপি দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত জানানো হবে।

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
১ দিন আগে
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
১ দিন আগে
কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে