বেনাপোল (যশোর) প্রতিনিধি

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।
এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।
এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।
এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।
রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে