রাজশাহী ব্যুরো

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তিন উপদেষ্টার অপসারণের দাবিতে একাই রাজশাহীর রাস্তায় নেমে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। আজ মঙ্গলবার দুপুরে নগরের সাহেববাজার এলাকায় গলায় ব্যানার নিয়ে একাই হাঁটতে দেখা যায় তাঁকে। এসময় জুতার বেস্টনিতে ঘেরা নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি সম্বলিত ব্যানার গলায় ঝুলিয়ে রাখেন তিনি।
ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারণ চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি। সাধারণ মানুষের মাঝে প্রদর্শন শেষে বড় মসজিদ চত্বরে আগুন জ্বালিয়ে ব্যানারটি পুড়িয়ে ফেলেন তিনি।
এ সময় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘গত ৫ আগস্ট স্বাধীনতা অর্জন করেছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়। কিন্তু ফারুকীসহ নতুন তিন উপদেষ্টা আওয়ামী লীগের দোষর। তাদের আমরা দেখতে চাই না।’
উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোনো উপদেষ্টা নেই।’

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১২ ঘণ্টা আগে
হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।
১৬ ঘণ্টা আগে