ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাসে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বাবা।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুষ্টিয়ার শহরের গোশালা এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন (৩০) এবং তাদের মেয়ে অহনা সিদ্দিকী (০৩)।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব জানান, আব্দুল কাদের বগুড়ার একটি ফিড মিলে চাকরি করেন। ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেলে স্ত্রী-মেয়েকে নিয়ে কুষ্টিয়া ফিরছিলেন তিনি। সকালে বাইপাস মুখে গোল চত্বরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এসময় আহত হন আব্দুল কাদের। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে