শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

চট্টগ্রাম ব্যুরো
সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে শুক্রবার বিষাক্ত গ্যাস নিঃসরণে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ শ্রমিকের প্রাণহানির ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড (বিএসবিআর) ও শিল্প মন্ত্রণালয়। তবে ওই দুর্ঘটনা ও প্রাণহানির ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, শ্রমিক হতাহতের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

জেলা প্রশাসনের এ তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন— সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশ সুপার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি, বিএসবিআরের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধি।

জেলা প্রশাসন জানিয়েছে, তদন্তের স্বার্থে কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা, দায়ীদের শনাক্ত করা ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ তুলে ধরে কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শিপ ব্রেকিং ও রিসাইক্লিং বোর্ড বিএসবিআরের সভাপতি মো. মহসিন চৌধুরী তাদের গঠন করা তদন্ত কমিটি প্রসঙ্গে বলেন, কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নির্ণয় করে জরুরি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছে বিএসবিআর।

এদিকে শনিবার সকালে দুর্ঘটনাকবলিত জাহাজভাঙা কারখানা পরিদর্শন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুর নাসের। এ সময় তিনি জানান, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার আগে ও পরে কী ঘটেছিল, তা বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

১ দিন আগে

ফাঁসির আসামির বদলে কারাভোগ, জামিনে মুক্ত সেই সোনা মিয়া

কক্সবাজার জেলা কারাগারের জেলারের দায়িত্বে থাকা দেলোয়ার জাহান বলেন, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার পর সোনা মিয়ার জামিননামা কারাগারে পৌঁছালে বিষয়টি আইজি প্রিজনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ সোনা মিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ২ বোনসহ ৩ শিশুর

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমেছিল ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

১ দিন আগে