তাজিয়া মিছিল থেকে তরুণকে ধাওয়া, বিপণিবিতানে কুপিয়ে হত্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুন ২০২৬, ২১: ৩১
ভুক্তভোগী তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত
ভুক্তভোগী তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বাংলাবাজারে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক তরুণকে ধাওয়া করে স্থানীয় একটি বিপণিবিতানে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এ দিন সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

ওসি মতিউর জানান, বিকেল ৫টার পর বাংলাবাজার থেকে আশুরার একটি মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার বাটা ক্রসিং পার হওয়ার সময় একদল দুর্বৃত্ত আশুরার মিছিলে থাকা এক তরুণকে ধাওয়া করে। একপর্যায়ে ভুক্তভোগী পাশের একটি মার্কেটে ঢুকে পড়েন। সেখানেই দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ওসি মতিউর বলেন, আশুরা উপলক্ষ্যে মার্কেট বন্ধ থাকলেও মার্কেটের কলাপসিবল গেট খোলা ছিল। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement