রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজনের নাম— রিয়াজ ও আল আমিন।
মঙ্গলবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
শেখ জাহিদুল ইসলাম তিনি বলেন, বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ ও আল আমিনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটসংলগ্ন একটি গলিতে ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় পূর্বের একটি মারামারির ঘটনার জের ধরে আয়োজিত সালিশি বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উপস্থিত কয়েকজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে বিল্লাল হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজনীতি/আরআইআর














-962f2e-256x144.webp)


-93b7bc-256x144.webp)