আরিচা ঘাটে ট্রাকে আগুন, ‘শর্টসার্কিট’ বলছে পুলিশ

মানিকগঞ্জ প্রতিনিধি
আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি: সংগৃহীত
আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাক। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে ফেরি টার্মিনালে পার্কিং করে রাখা একটি ট্রাকের কেবিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম।

ওসি আমিনুল বলেন, “ট্রাকের মালিকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

ট্রাকটির মালিক ও স্থানীয়দের বরাতে তিনি জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আশপাশের অন্য কোনো যানবাহনে ছড়িয়ে পড়েনি।

ক্ষতিগ্রস্ত ট্রাকটির নম্বর পিরোজপুর-ট-১১-০২৯২। ট্রাকটির মালিক স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিক। আগুন লাগার সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad