খাগড়াছড়িতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কম্পিউটারসহ পুড়ল নথিপত্র
-a4b35b.jpg)
খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে আগুনের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।
খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে যান। সেখানে গিয়ে দেখেন, আগুন নেভানোর কাজ শেষ হয়েছে।
আগুনে তার কার্যালয়ের ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন কাগজপত্র নষ্ট হয়েছে বলে জানান। পরে ইউএনও, সদর থানার ওসিসহ অন্যরা ভূমি কার্যালয়ের পেছনে গিয়ে একটি কেরোসিনের টিন ও বোতল পড়ে থাকতে দেখেন।
সেখান থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানান চম্পক কান্তি চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পেড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে এটাকে রাজনৈতিক নাশকতা বলে মনে হয়নি।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফারিয়া বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।














-03748f.jpg)
ofSarailPoliceStationhasbeentransferred.-6aee7b.jpg)