গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, স্থবির যান চলাচল

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধি ও নিরাপত্তার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ সড়কে অবস্থান নেওয়ায় মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বকেয়া ও বর্ধিত বেতন-ভাতার দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ তুলেছেন তারা। এছাড়া স্থানীয় নেতাকর্মীসহ বহিরাগতরাও তাদের ওপর হামলা চালাচ্ছে বলে বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি।

মহাসড়কে দীর্ঘ যানজট ও তীব্র জনদুভোগের সৃষ্টি হওয়ায় পরিস্থিতি বিবেচনা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশের বেশ কিছু কারখানা আজ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল আটটার দিকে শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে হঠাৎ মহাসড়কে নেমে আন্দোলন শুরু করলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad