এবার কক্সবাজারে হোটেলে আগুনে হুড়োহুড়ি, রক্ষা পেলেন ৩০০ পর্যটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যুর এক সপ্তাহের মাথায় এবার সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে। হোটেলটির নিচতলার পার্কিংয়ে আগুন লাগার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। হোটেলে থাকা তিন শতাধিক পর্যটক নিরাপদে রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আগুন লাগার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আগুন লাগার সময় হোটেলে তিন শতাধিক পর্যটক ছিলেন। তবে সবাই নিরাপদে রয়েছেন।
তিনি আরও বলেন, হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুনে কোনো প্রাণহানি না হলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।










-349d1f-256x144.webp)
-034717-256x144.webp)



-1c8763-256x144.webp)