চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়া চার বছরের শিশু মিসবাহর প্রাণ রক্ষা হয়নি। গর্তে পড়ার প্রায় তিন ঘণ্টা পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করার তথ্য জানায় ফায়ার সার্ভিস।
মৃত চার বছর বয়সী মিসবাহ রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর জয়নগর ওয়ার্ডের বাসিন্দা পেশায় দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।
রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম বলেন, গর্তে পড়ার প্রায় তিন ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের সময় তার সংজ্ঞা ছিল না। চিকিৎসকরা জানিয়েছেন, গর্তে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।
এ দিন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির কাছে খেলছিল শিশু মিসবাহ। বাড়ির পাশেই ছিল গভীর নলকূপের জন্য খনন করা প্রায় ৩০ ফুট গভীর গর্ত। খেলতে গিয়ে সে সেখানে পড়ে যায়।
খবর পেয়ে রাউজান ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেন। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কৃত্রিমভাবে গর্তে অক্সিজেন প্রবেশ করানো হয়।
ইউনও এস এম রাহাতুল ইসলাম জানান, এক্সক্যাভেটর দিয়ে মাটি খনন করে গর্তটি বড় করে তারপর শিশুটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাস দেড়েক আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১৯ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে