চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬: ৪৫
মো. আলা উদ্দিন শিকদার। ছবি: সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের জামায়াত প্রার্থী মো. আলা উদ্দিন শিকদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ইলেক্টোরাল ইনকোয়রি কমিটি।

আজ বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের সই করা এক নোটিশে জামায়াতের এই প্রার্থীকে শোকজ করা হয়।

শোকজ নোটিশে মো. আলা উদ্দিন শিকদারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে নিজ প্রচার গাড়িতে ব্যানার ব্যবহার করা এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় তাকে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এই আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষ থেকে মো. আলা উদ্দিন শিকদারের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ২০টির বেশি বিলবোর্ড স্থাপন এবং প্রচারের কাজে ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি ৭ এর (খ) এবং ১৭ এর (১) ধারা লঙ্ঘন করেছেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে চট্টগ্রামের এই আসনটিতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে ভোটার রয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪৮৫ জন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২ দিন আগে

আড়ায় ঝুলছিল মায়ের মরদেহ, মেঝেতে নিথর ৪ বছর বয়সী মেয়ে

প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।

২ দিন আগে