চট্টগ্রাম ব্যুরো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন। বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে একটু হেঁটে দেখুন, বাংলাদেশকে আগে চিনুন। তারপরে আমরা ভরসা করতে পারব যে আপনারা দেশের জন্য কিছু করতে পারবেন কি না।’
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ চত্বরে এনসিপির নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে এই পথসভায় তিনি উপস্থিত ছিলেন না। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আসিফ মাহমুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যের আগে তিনি দেবীদ্বার সদরে ক্যারাভানে করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালান।
এরপর পথসভায় দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। মানুষকে ভয় দেখিয়ে নয়, আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে আমরা শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব।’
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য, আজগুবি ফ্যান্টাসি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কী কী সমস্যা আছে, তার কী কী বাস্তববাদী সমাধান হতে পারে।’
এ ছাড়া নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। বলেছেন, ‘কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।’
স্থানীয় বিএনপি এবং মুরাদনগরের বিএনপির প্রার্থীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দেবীদ্বার বিএনপি ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছেন। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে আমরা তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণেরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না।’
নারীরা ভোট চাইতে মানুষের বাড়িতে গেলে একটি বিশেষ দলের সদস্যরা তাদের হেনস্তা করছে বলে অভিযোগ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনো নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোনো ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় এই পথসভায় আরও উপস্থিত ছিলেন— কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম (শহীদ), এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
২ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
২ দিন আগে
প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
২ দিন আগে