চট্টগ্রাম ব্যুরো

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ঢাকার মতো উত্তাল হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামও। সেখানে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ চলছে। সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। এ সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখেন তারা।
এ দিন রাত ৯টা ৪৩ মিনিটে ওসমান হাদির মৃত্যুর খবর জানায় তার সংগঠন ইনকিলাব মঞ্চ। হাদি মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ২০-৩০ জন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। আগে থেকেই সেখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকায় বিক্ষোভকারীরা হাইকমিশনের মূল ফটকের অদূরে ঝাউতলা সড়কের মুখে অবস্থান নেন। রাত ১১টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।
এর মধ্যে বিক্ষুব্ধ কয়েকজন চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় গিয়ে সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তার ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনের সামনে আগুন দেন। এর আগেও ওই বাসা ভাঙচুর করা হয়েছিল।
এদিকে রাত ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জনতা। এতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চট্টগ্রামে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, বিবিরহাটে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। হাটহাজারীর দিকে রাস্তা পরিষ্কার আছে।
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
১ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে