খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া এলাকায় রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— পঙ্কজ ত্রিপুরা (৫০) ও উপেন ত্রিপুরা (৩০)। আহত হয়েছেন চন্দ্ররাণী ত্রিপুরা (২৪)।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই তিনজন। ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পঙ্কজ ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। আহত চন্দ্ররাণী ত্রিপুরা বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুজনের মধ্যে পঙ্কজ ত্রিপুরাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাস এবং মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
১৬ ঘণ্টা আগে
এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
১৬ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে আ
১৭ ঘণ্টা আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশে ইসলাম নগর রোডের একটি চারতলা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ ঘণ্টা আগে