মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম, সম্পাদক এরশাদুর

নেত্রকোনা প্রতিনিধি
ছবি: রাজনৈতিক ডটকম

প্রায় ১৪ বছর পর নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোহনগঞ্জ মাল্টিপারপাস অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে মোহনগঞ্জ উপজেলা ও মোহনগঞ্জ পৌর শাখা বিএনপির কমিটি গঠন করা হয়।

নতুন কনিটিতে কাউন্সিলরদের সরাসরি ভোটে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান এবং পৌর শাখা বিএনপির সভাপতি পদে জাহাঙ্গীর আলম (সাবেক ভিপি) ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পুতুল নির্বাচিত হন।

এর আগে, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্যসচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খাঁন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আইনজীবী মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আ ক ম শফিকুল হক, টিপু সুলতান, গোলাম এরশাদুর রহমান, ফজলুল হক মাসুম, জাহাঙ্গীর আলম, গোলাম রব্বানী পুতুল, হাবিবুর রহমান দোহাসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

১ দিন আগে

সরকারের ৬ মাস: প্রত্যাশা ও প্রাপ্তির ঘাটতি কতটুকু?

বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা

২ দিন আগে

সরকারের ১৮০ দিনে সাফল্য-সীমাবদ্ধতার তথ্য নিয়ে ই-বুক প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে

২ দিন আগে

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।

২ দিন আগে