ছোট ভাইয়ের চাপাতির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

রাজশাহী ব্যুরো
মরদেহ। প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে বড় ভাই নিহত হয়েছেন। ছোট ভাইও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার আলিমগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই আমিরুল ইসলাম (৩৫) ও আহত ছোট ভাই গোলাম আজম (৩০) উপজেলার আলিমগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় হাঁসুয়া ও চাপাতির আঘাতে দুজনই গুরুতর আহত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন।

ছোট ভাই গোলাম আজম বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার পিঠে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে