‘ভারতীয় মিডিয়া অপতথ্য ছড়াচ্ছে, সহায়তা করছে আ.লীগ’

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ভিডিও থেকে

আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তায় ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে ভয়ংকর সব অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিদিন ভয়ংকর ধরনের অপতথ্য ছড়াচ্ছে। আর এ কাজে তাদের সহায়তা করছে আওয়ামী লীগ।

শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘গণমাধ্যমের চ্যালেঞ্জ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘গত ১৫ বছরে কীভাবে মিথ্যা ও অপসাংবাদিকতা করা হয়েছে, তা জাতিসংঘের কাছে জানানো হবে। সরকারের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন চাওয়া হবে।’

তিন সাংবাদিকের চাকরি হারানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘এটি সাংবাদিকদের জন্য সবচেয়ে ভালো সময়। কোনো সংবাদমাধ্যম কিংবা প্রেস সরকার বন্ধ করেনি। সবাই স্বাধীনভাবে কাজ করছে। ওই তিনজনের চাকরি হারানোর বিষয়ে সরকার জড়িত নয়। কোনো সাংবাদিকের ছাঁটাইয়ে সরকারের ভূমিকা নেই।’

সাইবার নিরাপত্তা আইন নিয়ে প্রেস সচিব বলেন, ‘এ আইনের মাধ্যমে সাংবাদিকতাকে অবরুদ্ধ করা হয়েছে বলা হলেও বাস্তবে মিডিয়া এখন যা ইচ্ছা তাই করছে। সাংবাদিকরা এখন মুক্তভাবে লিখতে পারছেন। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে কোনো মিডিয়া বন্ধ হয়নি। অথচ অন্যান্য দেশে এমন অনেক উদাহরণ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৫ দিন আগে