সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি কক্সবাজারের উখিয়ায় হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ ও ভাঙচুর করেছে শিক্ষার্থীদের স্বজন ও স্থানীয় লোকজন।
এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা।
শিক্ষার্থীদের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে প্রবেশপত্র দেওয়ার কথা ছিল ওই শিক্ষার্থীদের। তারা বিদ্যালয়ে এসে দেখে গেটে তালা, তখন কান্নায় ভেঙে পড়ে তারা। ফলে এসএসসি পরীক্ষা দিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠ এখনও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে একাডেমিক স্বীকৃতি পায়নি। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য একটা বিদ্যালয় রুমখা পালং উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু ওই বিদ্যালয়ের টেস্ট পরীক্ষায় তাদের অকৃতকার্য ঘোষণা করা হয়। তারা এসএসসি পরীক্ষার ফরমও পূরণ করেনি। পরে তারা প্রধান শিক্ষক ও অন্য এক দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়েছে।
শিক্ষার্থীদের সমস্যার বিষয়টি আগে জানানো হলে সমাধান করা যেত বলেও জানান শিক্ষা কর্মকর্তা।
এরপরও উদ্ভুদ পরিস্থিতিতে ভূক্তভোগী শিক্ষার্থীদের শিক্ষা জীবনের যাতে ক্ষতি না হয়ে এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেবেন জানান তিনি।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে