চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মো. লুৎফর রহমান।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সোয়া দুইটার দিকে তাকে পাশের হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝিবাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ৩টি চাইনিজ কুড়াল, ২টি রাম দা, ১টি লোহার চাকু, ১টি দেশীয় দা, ৪টি স্টিল পাইপ, ১টি হাতুড়ি, ১টি চেইন, ১টি বেইচ গিয়ার, ৩টি স্টিলের চাকু। এছাড়া আরও ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমাদের আসনে উপজেলা বিএনপির আহবায়ক এমএ হান্নান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেফতারের পর প্রথমে হাইমচর থানায় সোপর্দ করে। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ দুপুরে তাকে ফরিদগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেফতার হলেও তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

২১ ঘণ্টা আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে

যান্ত্রিক ত্রুটি: বড়পুকুরিয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ

এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

২ দিন আগে

কবরস্থান নিয়ে সংঘর্ষে জড়াল ২ গ্রামের মানুষ

এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

২ দিন আগে