প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবের আবহা এলাকায় ওমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।
নিহতরা হলেন মিজানুর রহমান, তার স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার, বড় মেয়ে মোহনা আক্তার এবং গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া আরেক কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত হয়েছেন।
নিহতদের স্বজনরা জানিয়েছেন, পুরো পরিবারকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারাচ্ছেন। একই অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও নিহত মিজানুরের বড় ভাই বাহারুল আলম জানান, ছোট ভাই দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি মিজানুর তার স্ত্রী ও তিন কন্যা হজ পালন করতে সৌদি আরব যান।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর জানার পর মরদেহ দেশে আনার বিষয়টি সমন্বয় করা হবে এবং সাধ্যমতো সহযোগিতা করা হবে।

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় নির্বাচনের ফফাফল ঘোষণার (বৃহস্পতিবার) রাত থেকেই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দলীয় ভেদাভেদ ভুলে সাধারণ মানুষ একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন।
১ দিন আগে
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর হাউজের চৌধুরী পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের বড় ভাই প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর তার ছেলে ইয়াসের খান চৌধুরী এবার একই আসনে জয় পেলেন।
১ দিন আগে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে পালটাপালটি ধাওয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে পালটাপালটি সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং থানায় অভিযোগ দায়েরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকা
১ দিন আগে