ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় রাতের আঁধারে মো. ভুট্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট এলাকায় নিজ বাড়ির সামনেই এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত ভুট্টু চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারী পালিয়ে গেছে। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকান্ড।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকের কারবারী নিয়ে হত্যাকান্ড হতে পারে। নিহতের নামে মাদকের মামলা রয়েছে বলে তিনি দাবি করেন।

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের একই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে গেল। এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। দুদিন পর ২ আগস্ট ইউনিটটি সচল হয়। ১২ দিন পর ফের ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
১ দিন আগে
এলাকাবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রংছাতি ইউনিয়নের আমগড়া বাজার মোড় এলাকায় কবরস্থানের পাশেই পুলিয়া পানেশ্বর গ্রামের লোকজন দোকান ঘর নির্মাণের উদ্যোগ নেয়। শুক্রবার সকালে এ ঘটনার সময় আমগড়া গ্রামের লোকজন তাদের বাধা দেন। এতে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
প্রতিবেশীরা জানান, কনিকার বাড়ি পাশের ঢাকা জেলার ধামরাই উপজেলার ঝুরঝুরিয়া গ্রামে। বছর বছর ছয়েক আগে প্রেমের সম্পর্ক থাকা রাজীবের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হলে রাজীব বাড়ি ছেড়ে বেরিয়ে যান।
১ দিন আগে