মহাখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ১৫ মিনিটে নিয়ন্ত্রণে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

তিনি বলেন, ‘বাসটি শেরপুর থকে মহাখালী টার্মিনালে পৌঁছানোর পর এসি থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য কারণ বাসের বৈদ্যুতিক গোলযোগ।’

আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্যও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement