তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় ‘বন্ধু’ দীপ হেফাজতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তাহসিফ সাউরি। ছবি: ফেসবুক থেকে
তাহসিফ সাউরি। ছবি: ফেসবুক থেকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তার ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ উদ্ধারের আগের দিন তাহসিফ নিখোঁজ হওয়ার ঠিক আগের কয়েক ঘণ্টা সময় দীপের সঙ্গে কাটিয়েছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন কর্মকর্তা জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় দীপকে হেফাজতে নিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। তবে পিবিআইয়ের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

ডিএমপির একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।

তাহসিফের বাবা এনায়েতুল করিম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘জুনিয়র ফ্রেন্ড’ দীপ ফোন করে তাহসিফকে ডেকে নেন। পরে দীপের সঙ্গে তাহসিফের পরিবারের সদস্যরা কথা বলেছেন। তাহসিফের এক স্বজন জানান, দীপ তাদের বলেছেন, রাতে দুজন একসঙ্গে খাওয়াদাওয়া করেছিলেন। পরে তাহসিফকে তার বাসার এলাকার কাছে রেখে তিনি ফিরে যান।

ওই স্বজন বলেন, ‘আমরা দীপের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাহসিফের বাইকটি মিসিং। পুলিশ আমাদের কাছে বাইকের ডিটেইলস, ছবি চেয়েছে। আমরা দিয়েছি, পুলিশ এটা বলতে পারবে।’

নিখোঁজ হওয়ার আগের সময়ের একটি সিসিটিভি ফুটেজে তাহসিফকে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেছেন।

ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজের সামনে তাহসিফের সঙ্গে ওই ব্যক্তির দেখা হয়। তারা পরস্পরের সঙ্গে হাত মেলানোর পর আলাদা দুটি মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad