ঢাবিতে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাবিতে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

রোববার সন্ধ্যায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। এ সময় মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর পথে তাদের আটক করা হয়। পরে উপস্থিত লোকজন তাঁদের মারধর করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই বিস্ফোরণ এবং টিএসসি এলাকার বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। আটক দুই ব্যক্তির পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য জানা যায়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad